1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস কাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালালেন বিএনপি নেতা, আদালতে মামলা শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় জড়িত প্রধান এক আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ( ২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রায়গঞ্জ থানার ধামাইনগর ইউনিয়নের মহিষাচাপড়া তিনমাথা এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ রমেশ চন্দ্র নদে মাহাতো (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত প্রশান্তচন্দ্র মাহাতোর ছেলে এবং মহিষাচাপড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, (২৬ জুলাই ) রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার পূর্ব তেলিজানা এলাকায় অভিযান চালিয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে সংঘটিত হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি মোহাম্মদ নাঈম ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নুরুল ইসলামের ছেলে এবং পূর্ব তেলিজানা গ্রামের বাসিন্দা।

 

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নাঈম ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com