1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুরের জাদুতে প্যারিস মাতিয়ে আবেগঘন ভাষায় দোয়া চাইলেন জেমস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে- জামায়াতে আমির  রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা আমরা জুলাইকে যেন ভুলে না যাই: রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল সমাবেশ রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! 

রায়গঞ্জে”গণঅভ্যুত্থানে শহীদ নজরুলের নামে সড়ক উদ্বোধন” 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

 

জীবিকার তাগিদে ঢাকার রাজপথে রিকশা চালাতেন নজরুল ইসলাম। কিন্তু দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি কেবল একজন রিকশাচালকই ছিলেন না—হয়ে উঠেছিলেন সাহসী এক যোদ্ধা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সেই শহীদ নজরুল ইসলামের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবার তাঁর নামেই উদ্বোধন করা হলো একটি সড়ক।

 

 

 

বুধবার (৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ এলাকায় ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ নজরুল ইসলামের নামে নামকরণ করা সড়কটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

 

 

 

পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন নজরুল ইসলাম। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সহকর্মীদের সঙ্গে তিনিও রাজপথে নেমেছিলেন।

 

 

 

 

আন্দোলন চলাকালে হামলার শিকার হয়ে তিনি শহীদ হন। তাঁর এই আত্মত্যাগ শুধু পরিবারের নয়, পুরো জাতির জন্য গর্ব ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে।

 

 

স্থানীয়দের ভাষ্য, একজন সাধারণ রিকশাচালকের আত্মদান ইতিহাসের অংশ হয়ে গেছে। সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই তাঁর নামে সড়কটির নামকরণ করা হয়েছে। এই উদ্যোগ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুক্তিকামী মানুষের সংগ্রামের স্মৃতিও বহন করবে।

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর খান স্বপন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মুনজুরুল হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ নজরুল ইসলামের আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর নামে সড়ক উদ্বোধনের মাধ্যমে শুধু একটি সড়কের নামকরণই হয়নি, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একজন সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগের গল্প পৌঁছে দেওয়ার একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পরে প্রধান অতিথি ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com