1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুরের জাদুতে প্যারিস মাতিয়ে আবেগঘন ভাষায় দোয়া চাইলেন জেমস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে- জামায়াতে আমির  রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা আমরা জুলাইকে যেন ভুলে না যাই: রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল সমাবেশ রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! 

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্য রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধানগড়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমির মো. আলী মর্তুজা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি আলহাজ অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য সুসংহত করা প্রয়োজন। তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম ও গোলাম আজম, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, জামায়াতের যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, রায়গঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির রায়গঞ্জ উপজেলা সভাপতি আশিকুর রহমান, পৌর জামায়াতের আমির আলহাজ হোসেন আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

 

সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com