1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুরের জাদুতে প্যারিস মাতিয়ে আবেগঘন ভাষায় দোয়া চাইলেন জেমস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে- জামায়াতে আমির  রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা আমরা জুলাইকে যেন ভুলে না যাই: রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল সমাবেশ রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! 

রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নিহত নেতাকর্মীদের স্মরণে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদী র‌্যালি বের হয়। র‌্যালিটি শালিয়াগাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চাররাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান।

 

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মণ্ডল এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ খান প্যারিস। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নিহত নেতাকর্মীদের স্মরণে পোস্টার টাঙানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে পোস্টার টাঙানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. শামছুল ইসলাম বলেন, “যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তারা এখন স্বাভাবিকভাবে আছেন। আমরা কাউকে জেলে পাঠাইনি, কারও ওপর হামলাও করিনি। কিন্তু কেউ যদি আইনবিরোধী বা নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে অবশ্যই তাঁকে আইনের আওতায় আসতে হবে।”

 

তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চান, তাঁদের রাজনৈতিকভাবে সহযোগিতা করবেন না এবং তাঁদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। যদি কেউ তাঁদের সঙ্গে রাজনীতি করেন, তাহলে এর ফল ভালো হবে না।”

 

তিনি আরও বলেন, “আমরা তাঁদের মতো আচরণ করতে চাই না। অতীতে তারা যা করেছে, আমরা তা করব না। আমরা শান্তিতে থাকতে চাই, অন্যদেরও শান্তিতে রাখতে চাই।”

 

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পোস্টার টাঙানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com