
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবার উপজেলা শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইকরা শিক্ষা পরিবার রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. জাকারিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইবরাহীম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪,সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা নুরানী তালীমুল কুরআন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাই, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও কুদ্দুস মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।