1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য শোভাযাত্রায় রায়গঞ্জে পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পারিবারিক আদালতের সাজা পরোয়ানায় রায়গঞ্জে আসামি গ্রেফতার নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মে দিবসে‌ও ছুটি নেই কৃষি শ্রমিকের মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বৃষ্টির সুযোগ নিয়ে তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষিত অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার অরুণ কুমার 

মে দিবসে‌ও ছুটি নেই কৃষি শ্রমিকের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

মে দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক হলেও বাস্তবতার কঠিন চাপে এ দিবসে ছুটির সুযোগ নেই ধানকাটা শ্রমিকদের। একদিন কাজ না করলে তাদের পাতে ভাত জোটে না—তাই দিবসের তাৎপর্য তাদের জীবনে অনেকটাই অনুপস্থিত।

শুক্রবার (১ মে) ভোর হতেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে ধানকাটা শ্রমিকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। জমির মালিকদের সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে দরদাম চলতে থাকে। শুধু রায়গঞ্জ নয়, আশপাশের বিভিন্ন উপজেলার জমির মালিকরাও শ্রমিক সংগ্রহ করতে এখানে ভিড় জমান।

বোরো ধান কাটার এই মৌসুমে এক মুহূর্তও বসে থাকতে চান না শ্রমিকরা। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক মাঠে নেমে পড়েছেন জীবিকার তাগিদে। তাদের কাছে মে দিবস মানে বাড়তি কোনো ছুটি নয়, বরং আরও একটি কর্মব্যস্ত দিন।

ধানকাটা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সময়টিই তাদের প্রধান উপার্জনের মৌসুম। সামান্য কয়েকদিন পরই শুরু হবে বর্ষা, তখন মাঠে কাজ কমে যাবে। তাই এই সময়টাতে যতটা সম্ভব কাজ করে কিছু অর্থ সঞ্চয় করতে চান তারা।

অনেক শ্রমিকই জানান, একবেলা কাজ না করলে তাদের পেটে ভাত জোটে না। দিবস তাদের খাবার জোগাবে না—এই বাস্তবতা মেনে নিয়েই তারা মাঠে নামেন। তাদের ভাষায়, “কাজ যখন করতেই হবে, তখন ঘরে বসে থেকে লাভ কী?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com