1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বাঁচতে চেয়েও বাঁচতে দেওয়া হয়নি’— চিরকুটে লেখা ঘিরে তদন্তের দাবি, মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০ Time View

 

চিরকুটে লেখা

 

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি হাতে লেখা চিরকুট পাওয়ার পর ঘটনাটি নতুন মোড় নেয়।

নিহত আন্নিছা মুনিয়া খাতুন (১৬) উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি শিক্ষক রইস উদ্দিনের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া চিরকুটে মুনিয়া লিখেছেন, তিনি আত্মহত্যা করতে চাননি; বরং হুমকি ও মানসিক চাপে তাকে এমন পথে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও উল্লেখ রয়েছে।

চিরকুটটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, শুরুতে ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা হলেও নতুন তথ্য সামনে আসায় বিষয়টি সন্দেহজনক হয়ে উঠেছে।

সোমবার (৪ মে) সকালে বিদ্যালয় মাঠে সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

এদিকে, চিরকুটটি গোপন রাখতে কিছু প্রভাবশালী মহলের চাপ ছিল বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে। পরিবার মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com