1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল দামুড়হুদায় ছিনতাই হওয়া কোটি টাকা মূল্যের চুল ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করলো পুলিশ ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন ভূরুঙ্গামারীতে সার সংকটে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিলেন ১৯৭ বস্তা ইউরিয়া সার তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি পাওনা টাকা ফেরত চাওয়ায় কৃষক খুন: দায়ে ৬ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

নওগাঁর মান্দায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য শনিবার সকালে নিজ ভ্যান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় যান এমদাদুল হক। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কালিকাপুর বাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তার ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এমদাদুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com