1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল দামুড়হুদায় ছিনতাই হওয়া কোটি টাকা মূল্যের চুল ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করলো পুলিশ ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন ভূরুঙ্গামারীতে সার সংকটে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিলেন ১৯৭ বস্তা ইউরিয়া সার তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি পাওনা টাকা ফেরত চাওয়ায় কৃষক খুন: দায়ে ৬ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে এক রাতেই দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভীসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

শনিবার দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে কৃষক মো. বিপ্লব হোসেন ও তাঁর চাচা মো. সজল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় গরু পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চোরের দল সিংগাড়পাড়া গ্রামের কৃষক বিপ্লব হোসেন ও তাঁর চাচা সজল হোসেনের বাড়িতে হানা দেয়। তারা গোয়ালঘরের তালা ভেঙে বিপ্লব হোসেনের চারটি এবং সজল হোসেনের একটি গরু নিয়ে যায়। এর মধ্যে কয়েকটি ছিল দুধেল গাভী।

রোববার সকালে ঘুম থেকে উঠে গরুকে খাবার দিতে গিয়ে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান দুই কৃষক। পরে ভেতরে গিয়ে তাঁরা গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এরপর তাঁরা ঘটনাটি তাড়াশ থানা পুলিশকে জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক সজল হোসেন বলেন, চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গরুগুলো হারিয়ে তাঁরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

 

এদিকে, মাত্র আট দিনের ব্যবধানে তাড়াশ উপজেলার তিন কৃষকের গোয়ালঘর থেকে ১০টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। গত ১৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

 

পরপর গরু চুরির ঘটনায় অনেক কৃষক এখন রাতে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। কেউ কেউ পালাক্রমে রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। এতে কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, দুই কৃষকের পাঁচটি গরু চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গরু চুরির প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

স্থানীয় কৃষকদের দাবি, ধারাবাহিক গরু চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া গরু উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com