1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মানব কল্যাণে নিবেদিত ‘মানবিক ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্কুলছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক ঘরভাড়া পরিশোধ করতে নিজের চুল বিক্রি করলেন রেহানা মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,কাজ শেষে না হতেই সড়কে ধস  ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ী সিমসহ, ডিবির অভিযানে গ্রেপ্তার বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে,আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান  ১৭ বছর রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে বিএনপি: বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দ্রুত শুরু হবে: পর্যটনমন্ত্রী

চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দ্রুত শুরু হবে: পর্যটনমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

 

শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দুই দিনের সফরে চলনবিলসহ নাটোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে মন্ত্রী সেখানে যান।

 

পরে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এর নৈসর্গিক সৌন্দর্য সহজেই দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। একই সঙ্গে চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তি, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ।

 

তিনি বলেন, চলনবিলের জীববৈচিত্র্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য, জলজ পরিবেশ ও ঐতিহ্য জাতীয় সম্পদ। সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব সম্পদ সংরক্ষণ করে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো সম্ভব।

 

আফরোজা খানম বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও দর্শনীয়, আধুনিক ও সময়োপযোগী করতে সরকার উদ্যোগ নিয়েছে। শুধু চলনবিল নয়, সারা দেশের পর্যটন খাতকে আধুনিকায়নের জন্যও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে।

 

তিনি আরও বলেন, চলনবিলের পর্যটন সম্ভাবনাকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি চলনবিল পরিদর্শনে এসেছেন। এ অঞ্চলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

 

সভায় স্থানীয় পর্যায়ে চলনবিলের পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com