1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

 

 

 

এ ছাড়া বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

 

 

 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

 

 

এতে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।

 

 

 

নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

 

 

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন সহকারী কর্মকর্তারা। সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

 

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে সংসদ কক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি ভোট পড়েছে, কতটি বৈধ এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে ফল ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com