1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ভারতে পালানোর সময় দর্শনায় মেহেরপুর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

 

 

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া এম এ খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাংনী বাজার পাড়ার মোজাহার আলী বিশ্বাসের ছেলে।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে এম এ খালেক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ দেখতে পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে এম এ খালেকে স্বীকার করেন যে, তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুলিশ সূত্রে আরও জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা এক মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিলো র‌্যাব। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন। মূলত মামলার কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় আজ হঠাৎ করে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আটককৃত মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট মামলায় মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com