1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

এস আর বি -১২ অভিযানে সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

দৃশ্যপট ডেস্ক।

 

সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

 

এসআরবি-১২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানিক দলটি সিরাজগঞ্জ সদর থানাধীন চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় জনৈক উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতরে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।

 

তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে কি না, প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

 

 

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com