1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বজ্রপাতে প্রাণ গেল নৌযান শ্রমিকের 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক।

 

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।

 

 

 

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী গ্রামের আতাউর রহমানের ছেলে।

 

 

 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানে করে তাহিরপুর উপজেলার বাগলি শুল্কস্টেশন থেকে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করতেন। বৃহস্পতিবার সকালে বাগলি থেকে ময়মনসিংহের চারঘাট এলাকায় চুনাপাথর নিয়ে যাওয়ার উদ্দেশে তিনি একই গ্রামের প্রতিবেশী ও নৌযানের ইঞ্জিনচালক মোজ্জামিল হকের সঙ্গে বাড়ি থেকে রওনা হন।

 

 

পথে মাটিয়ান হাওরের মধ্যে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে ইঞ্জিনচালক মোজ্জামিল হক তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, মাটিয়ান হাওরে বজ্রপাতে একজন নৌযান শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com