1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

বেলকুচিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ -৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে
পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার প্যাকেট খাবার মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সদস্য মামুন হোসেন বরাত, সাবেক সদস্য শামীম আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব আলী মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ন- আহ্বায়ক হুমায়ন কবির শাকিল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসমাউল শেখ, যুগ্ন-আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com