1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে চালু হলো ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’ আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

বৃষ্টি হলেই দূর্ভোগের শেষ নেই একডালা পূর্ণবাসন এলাকার মানুষের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৯৩ Time View
নিজস্ব প্রতিবেদক
একটু বৃষ্টি হলে কষ্টে যাতায়াত করতে হয় পৌর এলাকায় ৯ নং ওয়ার্ড একডালা পূর্ণ বাসন এলাকার মধ্যেপাড়া জনসাধারণ কে। বিশেষ করে অল্প থেকে ভারি বৃষ্টি হলে প্রতিটি মানুষের জীবনের কষ্টের শেষ নেই। এই এলাকায় ভালো রাস্তা ও ড্রেন নেই ফলে বৃষ্টি দিনে খুব কষ্ট করে জীবন যাপন করতে হয় তাদেরকে। শনিবার  ( ৩ আগষ্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় পৌর এলাকায় একডালা পূর্ণবাসন মধ্যপাড়া এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় যাতায়াতে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে পথচারিদের। ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
আলতাফ হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটাচলা ফেরার অনেক কষ্ট হয়। আমাদের একটা ভালো রাস্তা ও ড্রেন দরকার।  এলাকার সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবের সিরাজগঞ্জ  পৌরসভার মেয়রের কাছে রাস্তা ও ড্রেন করে দেওয়ার দাবী জানান তিনি।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্নাস ৪র্থ বর্ষের ছাত্রী মোছা: তাইয়েবা খাতুন বলেন,আমাদের এলাকায় অনেক দিন হলো ভালো রাস্তা ও ড্রেন না থাকায় বিভিন্ন ভাবে অসুবিধায় আছি। বৃষ্টি হলে বাসা বাড়ীর পানি রাস্তায় আটকে থাকে। আত্মীয়-স্বজন বন্ধু,বান্ধবীরা আমাদের বাসায় আসতে পারে না। মেয়র স্যার অনেক ভালো মানুষ। আমাদের ওর্য়াডের সম্মানিত কাউন্সিলরা যদি তাকে বলে তাহলে তিনি অবশ্যই সমাধান করে দিবে। স্থানীয় এলাকাবাসী ও আমরা মেয়র স্যারের কাছে আশাবাদী তিনি আমাদের রাস্তা ও ড্রেন করে দিবেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -৩ মোছা:শিখা খাতুন কে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি এই বিষয়টা  জানি। একটু বৃষ্টি হলে এই এলাকার সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। আমি নিজেও দেখছি এখান কার মানুষের কষ্ট। মাননীয় মেয়র মহোদয় পৌর এলাকায় সকল উন্নয়ন মূলক কাজ তিনি সব সময় খুব আন্তরিক ভাবে করে থাকেন। আমি চেষ্টা করবো খুব তারাতারি সমস্যা সমাধান করতে। আমাদের কাছে সাধারণ জনগণ হচ্ছে  বড় শক্তি। তারা আমাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি বানিয়েছেন। ইনশাআল্লাহ খুব তারাতারি এই এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তা ও ড্রেন করে দিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com