1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর ফারিয়া (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের মেঘনা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে। সে কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চাচাতো বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় ফারিয়া। গোসলের একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা শিশুরা বয়সে ছোট হওয়ায় তাকে উদ্ধারে কোনো সহযোগিতা করতে পারেনি। পরে তারা স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও ফারিয়ার সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার (২১ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও সেদিন তার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে নদীর তীরবর্তী ফকিরদিয়া এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করেন।

এদিকে, মাত্র ১২ বছর বয়সী ফারিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে কাঁঠালকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com