
বিশেষ প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বিএনপি সব সময় বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে চলে। যতবারই এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই এদেশের সাধারণ মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া হিমালয়ের পাহাড়ের মতো অবিচল ছিলেন। তার উপরে যত নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছেন তারপরেও তিনি বিএনপির পতাকা উড়িয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। যার ফলশ্রুতিতে এদেশের মানুষ উজাড় করে বিএনপিকে ভালোবেসেছে।’
তিনি বলেন, ‘গত নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক সমালোচনা হয়েছে কিন্তু এদেশের মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবেসে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতা বিএনপিকে দিয়েছে।’
১৫০ কোটি টাকা ব্যয়ে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন হবে: ত্রাণমন্ত্রী
এসময় তিনি এদেশের মানুষের প্রতি জিয়া পরিবারের প্রতি আস্থা, বিশ্বাস ও ভরসা রয়েছে বলেও উল্লেখ করেন।
সাংবাদিকদের তথ্যমন্ত্রী / ‘আপনাদের কলমের খোঁচায় যেন কারও মানসম্মান নষ্ট না হয়’
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম।
এসময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামানিক সহ আরও অনেকেই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে এসে শেষ হয়।