1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান-এর নেতৃত্বে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, পিপিএমসহ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারি কমলেশ (৩৮)কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির ভেতরে বিভিন্ন পদ্ধতিতে তৈরি ও বিভিন্ন পাত্রে সংরক্ষিত প্রায় ৮০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com