1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল‌ ও শিক্ষাবৃত্তি প্রদান

পার্বতীপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি 

 

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের আর্থিক স্বচ্ছতা, ঋণ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের চেয়ারম্যান কাজী মো. সাজেদুর রহমান (স্বাধীন)-এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মমিনুল ইসলাম। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে সদস্যদের মাঝে প্রায় ৭ লক্ষ টাকা মাঠ পর্যায়ে ঋণ হিসেবে বিতরণ করা আছে এবং প্রয়োজনে আরও ১০ লক্ষ টাকা ঋণ বিতরণের প্রস্তুতির কথা জানানো হয়। বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সমবায়ভিত্তিক এ কার্যক্রমের কোনো বিকল্প নেই। স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তারা যোগ দিতে পারেননি।

অনুষ্ঠানে কালব (দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড)-এর দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার, কালবের ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, ট্রেজারার মো. জিল্লুর রহমান, পরিচালক (ক অঞ্চল) মো. রেজাউল করিম (লিটন), উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব প্রামাণিক এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মো. সামসুজ্জোহা (জোহা) উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম (বকুল)। সার্বিক আয়োজনে সহযোগিতা করে দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com