1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক।

 

 

নওগাঁ সদরে ডোবার পানিতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলো- হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম ওই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে সমবয়সী মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখেন।

 

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com