
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় কোহিনুর খাতুন (৬২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার পূর্ব দেলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর চর সাতবাড়িয়া গ্রামের হুজুর আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, কোহিনুর ও তার স্বামী হুজুর আলী আত্মীয় বাড়ীতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তারা পূর্ব দেলুয়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক কোহিনুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা কোহিনুর।
তিনি বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।