1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ: রিজভী মেসির ১৯ বছরের রেকর্ড এবার ভেঙে দিলেন উদীয়মান আর্জেন্টাইন উইঙ্গার ১৪৯ বছরের ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন পাকিস্তানের রাজা সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকই ঢাকায়, আক্রান্তেও শীর্ষে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার তাড়াশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন হলো কর্মসূচির মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রায়গঞ্জে আগুনে বিধবার ঘর পুড়ে ছাই, ছেলের বিয়ের জন্য জমানো টাকাও শেষ

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

আলোচনা সভা শেষে অতিথিরা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com