1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

মেসির ১৯ বছরের রেকর্ড এবার ভেঙে দিলেন উদীয়মান আর্জেন্টাইন উইঙ্গার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

স্পোর্টস ডেস্ক।

 

 

 

২০০৭ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কনিষ্ঠতম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের নজির গড়েছিলেন লিওনেল মেসি। এবার মেসির সেই রেকর্ড টপকে গেছেন আরেক আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা এই তরুণ উইঙ্গারের নৈপুণ্যে ইতালিয়ান সিরি ‘আ’-তে ভেনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা।

 

 

 

সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন মাস্তান্তুয়োনো। ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মেসির করা প্রথম হ্যাটট্রিকের বয়সের তুলনায় মাস্তান্তুয়োনো ২৩১ দিন ছোট।

 

 

 

গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুমের চুক্তিতে ধারে ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর ইতালিয়ান ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। এই হ্যাটট্রিকের সুবাদে সিরি ‘আ’-তে মৌসুমে নিজেদের প্রথম পয়েন্টের মুখ দেখল ফিওরেন্তিনা। সেই সঙ্গে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে করা মোট গোলের সংখ্যাকেও স্পর্শ করলেন এই তরুণ তুর্কি।

 

 

ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটে মার্কিন মিডফিল্ডার জিয়ানলুকা বুসিওর বাড়ানো বলে দুর্দান্ত ডানপায়ের শটে ভেনেশিয়াকে এগিয়ে দেন আকোর অ্যাডামস।

 

 

 

তবে ম্যাচের ৩০তম মিনিটে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে পরপর দুই গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন মাস্তান্তুয়োনো। এর মাধ্যমে ফিওরেন্তিনার ইতিহাসে এক ম্যাচে একাধিক গোল করা কনিষ্ঠতম খেলোয়াড় হওয়ার রেকর্ডও নিজের নামে করেন তিনি।

 

 

দ্বিতীয়ার্ধের মাঝপথে মাতেও পেল্লেগ্রিনোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফিওরেন্তিনা। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাট্রিক পূরণ করেন মাস্তান্তুয়োনো। ম্যাচের শেষ দিকে ভেনেশিয়ার হয়ে অঁতোয়ান এনো একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি দলটি।

 

 

এই হারের ফলে টানা চার ম্যাচে হেরে ২০ দলের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে ভেনেশিয়া, আর প্রথম জয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্তিনা।

 

 

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের মাধ্যমে আলোচনার শীর্ষে আসেন মাস্তান্তুয়োনো। ২০২৫ সালের জুনে পিএসজিকে পেছনে ফেলে ছয় বছরের চুক্তিতে এই তরুণ প্রতিভাকে দলে ভিড়ায় রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে মানিয়ে নিতে হিমশিম খাওয়ায় গত মৌসুমে তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

 

 

সূত্র: ইএসপিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com