1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

নেত্রকোনায় ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

 

নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

 

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এমন গোপন সংবাদে আজ সকালে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি করা হয়। একপর্যায়ে চট্রগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে থাকা মরিয়ম বেগমের কাছ থেকে দুটি প্যাকেটে রাখা মোট ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া একটি আইটেল বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।

 

 

ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম ও তার স্বামী জুয়েল মিয়া কুখ্যাত মাদক কারবারি। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসতেন। পরে এসব ইয়াবা স্বামী-স্ত্রী মিলে এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় আটক মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী মাদক আইনে কেন্দুয়া থানায় মামলা করেছেন। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মরিয়মকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে। মাদক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com