1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় মসজিদের ভেতরে কুপিয়ে জখম,হাসপাতালে মারা গেলেন মামুন রায়গঞ্জ-উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা তাড়াশে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে ঈশ্বরগঞ্জে দম্পতিকে মারধরের অভিযোগ নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪ জন গ্রেপ্তার  হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক -৯

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধিঃ

 

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

পরে আটককৃত মাদক সেবনকারীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল রাত থেকে  ও আজ সোমবার ১৭ আগস্ট সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী

ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে ও নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনের অভিযুক্ত আটককৃত ৯ জনকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালুমিয়া, জালাল মিয়া,পায়েল মিয়া,চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইকবাল মিয়া,হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া,চাপড়তলা ইউনিয়নের সফিক মিয়া, আঙ্গুর মিয়া।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন, নিয়মিত  মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার পর দন্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com