1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জ-উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা তাড়াশে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে ঈশ্বরগঞ্জে দম্পতিকে মারধরের অভিযোগ নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪ জন গ্রেপ্তার  হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

রায়গঞ্জ-উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পণ্যে লেবেল না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

মঙ্গলবার  দুপুর ১টা ৪০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে সলঙ্গা বাজারের বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

 

 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও পণ্যে প্রয়োজনীয় লেবেল না থাকার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ব্রেড, কেক ও বিস্কুট তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

একই অভিযানে আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানকালে সিরাজগঞ্জ রোড, হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারেও তদারকি করা হয়। এসব বাজারে ডিম, কাঁচামরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

 

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com