1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জমি নিয়ে বিরোধে ঈশ্বরগঞ্জে দম্পতিকে মারধরের অভিযোগ নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪ জন গ্রেপ্তার  হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা ক্যারামের আড়ালে জমজমাট জুয়ার আসর, নিঃস্ব হচ্ছে কালিয়াকৈরের পরিবার শেষ হলো চার দশকের পথচলা, ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪ জন গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা কার্যালয়ের একটি টিম চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— দর্শনা থানার পার কৃষ্ণপুর এলাকার মোঃ মিনারুর ইসলাম (৪০), ঝাঝাডাঙ্গা এলাকার মোঃ কাতোর আলী, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়ার মোঃ আবুল কাশেম (৬০) এবং ধান্যঘরা মাঝপাড়ার জাকির মোল্লা (৫২)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার আসামির কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

 

ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোঃ রফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com