1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন

দিনাজপুরে ভুঁয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ইসরাত জাহান তার সহযোগীসহ গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

দিনাজপুর জেলার ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকুরি দেবার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান তিষা নামে এক ভুঁয়া ম্যাজিস্ট্রেট ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৯জুন) দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আঁটক করা হয়।
বৃহস্পতিবার (২০জুন) দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।
এ সময় তিনি বলেন, “আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাঁপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আঁটক করে ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীদের টার্গেট করে প্রায় ৯লাখ টাকা হাতিয়ে নেন তারা।

বিভিন্ন ছদ্দ নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল আঁটক ইসরাত জাহান”।
তিনি আরো জানান, “গত বছরের ১৬জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুঁয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে প্রতারণার অভিযোগে কথিত স্বামীসহ আঁটক হয়েছিল”।তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com