৫ বছর পর শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি সুলতান তালুকদার ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক দুলাল শেখ দুল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভোট গণনা শেষে গভীর রাতে ১৫ টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার (৭ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েস খান কাবুল।
ফলাফলে জানা যায়, সভাপতি পদে ১৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুলতান তালুকদার (প্রজাপতি), নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল (বাইসাইকেল) পেয়েছেন ৮৭৭ ভোট। সভাপতি আরও তিন প্রার্থী ভোট পেয়েছেন যথাক্রমে মো. জামাল উদ্দিন (ফুটবল) ৫৭০, মো. আসাদুজ্জামান আসাদ (মই) ২৯৩ ও মো. চাঁন মিয়া (হাতুড়ী) ৭৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে দুলাল শেখ দুলু (দোয়াত-কলম) ১৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান লিটন (গরুর গাড়ি) পেয়েছেন ৯৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অপর তিন প্রার্থী পেয়েছেন যথাক্রমে আব্দুস সালাম আপেল (টেবিল) ৭২৩, ইসমাইল হোসেন নাদিম (স্টিয়ারিং) ৭১ ও মো. শাহীন আলম (তালাচাবি) ২৯ ভোট।
কার্যকরী সভাপতি পদে সিরাজুল ইসলাম সিরাজ (গাভী) ২০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (কুড়াল) পেয়েছেন ১২৭০ ভোট। সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম শহিদ (ঘড়ি) ১৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল রাজ্জাক মণ্ডল (বাস) পেয়েছেন ১২৩০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা (চেয়ার) ২৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান (গমের শীষ) পেয়েছেন ৩৬০ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম অ্যাটম (শাপলা ফুল) ১২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর রশিদ রানা (গিটার) পেয়েছেন ১১৭৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মাজেদ খান (চাঁদতারা) ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল রানা (ঘোড়া) পেয়েছেন ১০১৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন (হাতি) ১১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলার রহমান ফজলু (লাঙল) পেয়েছেন ১১৬৯ ভোট।
সড়ক সম্পাদক পদে আসলাম শেখ (উড়োজাহাজ) ১৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলাউদ্দিন (রিকশা) পেয়েছেন ১৩২৬ ভোট।
প্রচার সম্পাদক পদে রহিম উদ্দিন (মশাল) ১৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্না শেখ (মাইক) পেয়েছেন ১৩৯০ ভোট।
দপ্তর সম্পাদক পদে মাসুদ খন্দকার (মোরগ) ১৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ তালুকদার (র্যাকেট) পেয়েছেন ৯৫৪ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আম) ১২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা (ব্যাট-বল) পেয়েছেন ১১৯১ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মাসুম (আপেল) ১৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাগর শেখ (গোল্ডকাপ) পেয়েছেন ১১৫৩ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে কোরবান হোসেন শেখ (চাকা) ১৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম (দোয়েল পাখি) পেয়েছেন ১০৪৩ ভোট।
কার্যকরী সদস্য পদে হাফিজুল ইসলাম (খেজুর গাছ) ১০১৫ ভোট, আব্দুল মজিদ (হুক্কা) ৯২২ ভোট, সুমন (পানির বোতল) ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েস খান কাবুল বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ৩৭৫৭ জন ভোটের মধ্যে ৩৪১৪টি ভোট পড়েছে। নির্বাচনে ১৫টি পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।
তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছিলাম। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকদের সকলের সহযোগীতায় উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







