1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু নলডাঙ্গায় অদ্ভুত প্রাণী নিয়ে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি! নজরুল বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কত টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন-ভাতা ৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির অনুষ্ঠান বর্জন, ডিসির দুঃখপ্রকাশ রায়গঞ্জে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

মোঃ আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।

 

অনুষ্ঠানে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়া দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com