1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

তাড়াশে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

 

 

 

সাব্বির মির্জা,তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

 

 

সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের অপরাধে আব্দুস সাতার (৫৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাড়াশ উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আব্দুস সাতারকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। আদালতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।

 

এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন জানান, “মা-দক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মা-দকের হাত থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। অপরাধী তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে। মা-দকের বিরুদ্ধে তাড়াশ উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।

 

 

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com