1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব পরিবেশ দিবসে নব দম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী  ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক রায়গঞ্জে সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু রায়গঞ্জে চাতালে বিষাক্ত ঝুট পোড়ানো, ধোঁয়ায় বিপন্ন পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস: পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় স্বেচ্ছাসেবক থেকে জলবায়ু কর্মী ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

রহমত আরিফ,ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আল আমিন ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন ইসলাম সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের বাসিন্দা। তিনি রিয়াজুল ইসলাম মাস্টারের ছেলে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com