1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুরের জাদুতে প্যারিস মাতিয়ে আবেগঘন ভাষায় দোয়া চাইলেন জেমস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে- জামায়াতে আমির  রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা আমরা জুলাইকে যেন ভুলে না যাই: রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল সমাবেশ রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! 

ঝালকাঠিতে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠী প্রতিনিধি

 

ঝালকাঠিতে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা । এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে নৌ পুলিশের একটি দল।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে বাসন্ডা খাল থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দ করা অবৈধ জালগুলো ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com