1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

চান্দাইকোনায় পেট্রোল পাম্পের পেছনে গাঁজা গাছের সন্ধান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের পেছনে গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে চান্দাইকোনা বাজারে অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশনের পেছনে গাছটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তারা পেট্রোল পাম্পটি পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে এটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আওতায় পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “গাঁজার গাছটি কীভাবে এখানে জন্মেছে, তা আমাদের জানা নেই।”

ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, মঙ্গলবার সকালে তিনি প্রথম গাছটি দেখতে পান এবং বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলাম বলেন, “ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর আমি সেখানে আর যাইনি। গাছটি কীভাবে এসেছে বা কে লাগিয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com