
মো:সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ২৫ প্রজাতির বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার গোমস্তাপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে “টিম গোমস্তাপুর থানা”র সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে থানার কর্মকর্তা ও সদস্যরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।