1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার আগ্নেয়গিরি থেকে বেরোচ্ছে স্বর্ণের কণা প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়? দিনে আসলে কয়টি ডিম খাওয়া উচিত? আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু পরের বিশ্বকাপে খেলবে না ইউরোপের দেশগুলো! ফিফাকে বয়কটের হুমকি গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার  নওগাঁবাসী রাজশাহী বিভাগেই থাকতে চায়; যেতে চায়না বগুড়ার অধীনে  দীর্ঘদিন পর সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশা

গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪ Time View

 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ,গাইবান্ধা প্রতিনিধি 

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্র পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল ইদুলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আল-আমিনের চায়ের দোকানের সামনে বাঁশের তৈরি টং (মাচা)-এ অভিযান চালায়। এ সময় সেখানে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহিপুর বাজার এলাকার মো. শাহাদাত হোসেন (৩৭), কোনাপাড়া গ্রামের মো. জয়নুল আবেদিন (৪৫), হরিনাথপুর গ্রামের মো. আরিফ (৩৫), কাঁঠাল লক্ষীপুর গ্রামের মো. রবিউল সরকার (৫৮), কোনাপাড়া গ্রামের মো. হারুন মিয়া (২৫) এবং একই গ্রামের শিউলি হিজড়া (৩০)। সকলেই সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ৩,১১০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com