1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে চালু হলো ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’ আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু সিরাজগঞ্জ মহাসড়কে নলকা সেতুর পূর্বপাশ থেকে মিললো অজ্ঞাত মরদেহ: পরিচয় খুঁজছে পুলিশ

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৮৪ Time View
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোরসালিন ইসলাম (২০) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছে। 
শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 
নিহত মোরসালিন ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের নিচে পড়ে যায়।  এসময় ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com