
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত পৌনে তিনটার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নলকা সেতুর পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির পরণে কালো টি-শার্ট ও লুঙ্গি রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে নলকা ব্রিজের প্রায় ১শ গজ পূর্বে মহাসড়কের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে মারা গেছেন তিনি।
খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, মৃতদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাকে মাঝে মধ্যেই নলকা ব্রীজ এলাকায় দেখা যেত।