1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

গওহর খানের শরীরী গন্ধে ব্যাকুল স্বামী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

 

বিনোদন ডেস্ক

 

 

 

বিনোদন ভুবনের তারকাদের ব্যক্তিগত জীবনযাপন ও তাদের নানা অভ্যাস নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ প্রবল। এসব তারকা দম্পতির কিছু মজার অভ্যাস ও অদ্ভুত পছন্দ থাকে, যা সবাইকে অবাক করে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান তার স্বামীর এমনই এক মজার অভ্যাসের কথা ফাঁস করলেন। স্বামী জায়েদ দরবার নাকি তার শরীরী গন্ধে ব্যাকুল হয়ে যান।

 

 

 

 

 

 

 

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির পডকাস্ট ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে গিয়ে গওহর ও তার স্বামী জায়েদ দরবার নিজেদের দাম্পত্য জীবন ও সম্পর্কের নানা মজার দিক নিয়ে কথা বলেন তারা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলিউডের এই তারকা দম্পতির অজানা ও মজার বিষয়টি উঠে আসে।

 

 

‘ডাবল ডেট’ অনুষ্ঠানের এক পর্যায়ে নেহা ‘আন্ডারআর্ম ফেটিশ’ সম্পর্কে জানতে চান। গওহর জানান, তার বাহুমূলের গন্ধের প্রতি স্বামী জায়েদের এক ধরনের অদ্ভুত আকর্ষণ রয়েছে। এ সময় স্ত্রীর কথায় সায় দিয়ে জায়েদের দাবি, গওহরের বাহুমূল থেকে সব সময় সতেজ গন্ধ ছড়ায়। বিষয়টি শুনে অনুষ্ঠানেই হাসিতে ফেটে পড়েন নেহা ও অঙ্গদ।

 

 

 

 

 

 

 

 

 

জায়েদ আরও বলেন, ‘আরে, তেমন কিছু নয়। আমার মনে হয়, বেবি স্কিনের মতো।’ গওহর এরপর জানান, জায়েদ মনে করেন তার বাহুমূল সব সময় সতেজ গন্ধযুক্ত। তাই এ নিয়ে তার কোনো আপত্তি নেই।

 

 

২০২০ সালে লকডাউনের সময় গওহর ও জায়েদের সম্পর্কের শুরু। ইনস্টাগ্রামের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক দ্রুত গড়ায় প্রেম ও পরিণয়ে। পারিবারিক আপত্তি সত্ত্বেও ২০২০ সালের নভেম্বরে বাগদান এবং ২৫ ডিসেম্বর বিয়ে করেন তারা।

 

 

গওহরের অভিনীত নতুন সিনেমা ‘ইকরূপ’ মুক্তির অপেক্ষায়। আকরাম হাসা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিথিলা পালকর, কুমুদ মিশ্র, স্বানন্দ কিরকিরে ও তাহা শাহ বদুশা। সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি জি৫-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com