1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিটির ১৫ দিন পর জাতীয় পার্টির ২২ নেতার পদত্যাগ চৌহালীতে ৪৮ মেট্রিক টন  সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ রাজধানী ঢাকা থেকে সিরাজগঞ্জে বাসের নতুন ভাড়া নির্ধারণ নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ এমপিও কাগজপত্রে কারসাজির অভিযোগ, পীরগঞ্জে শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আমতলী চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহ্বায়কের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান  সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক ‘খোলা আকাশ সেলুন’ শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে নাচোলের গ্রামীণ কর্মজীবী মানুষ সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কমিটির ১৫ দিন পর জাতীয় পার্টির ২২ নেতার পদত্যাগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

আহ্বায়ক কমিটি গঠনের ১৫ দিন পর পদত্যাগ করলেন ‎‎সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ২২ নেতা। ৩২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ওপর অনাস্থা এনে পদত্যাগ করেছেন তারা।

 

 

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন পদত্যাগকারীরা।

 

 

 

সিরাজগঞ্জ কালেক্টর ভবন চত্বরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টির কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসংগঠনিক প্রক্রিয়ায় নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। ‎সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

 

 

‎‎এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

‎

 

 

এর আগে, ৮ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত একপত্রে ফজলুল হক ডনুকে আহ্বায়ক ও আব্দুল জলিলকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com