1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ পুড়ল ৮ ঘর চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে চালু হলো ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’ আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতা আগাছা দমনে বদ্ধপরিকর – আবুল কালাম বিশ্বাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কখনোই পুরাতন বাংলাদেশে ফিরে যাবে না। আওয়ামী লীগের পালিয়ে থাকা বাহিনীরা এদেশের মুক্তিকামী মানুষের ক্ষতিকরার জন্য বারবার অপচেষ্টা চালিয়েছে কিন্তু কোন বারই তারা সফল হতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না।

এদেশের হিন্দু সম্প্রদায়কে তারা ভুল বোঝাতে চেয়েছিল কিন্তু আমাদের প্রিয় হিন্দু ভাই ও বোনেরা সেটা বুঝতে পেরে তাদের ফাঁদে পা দেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতা আগাছা দমনে বদ্ধপরিকর। সকল আগাছা দমন করার পর নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচন দিলে তার পর আমরা অংশগ্রহণ করব।

আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নেন। সাথে এদেশের সাধারণ মানুষের কাছেও ক্ষমা নিয়ে পুনরায় রাজনৈতিক পথে হাটেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বাদ আছর পর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এক শান্তি মিছিল শেষে বড় সমিতির সামনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা: মো: জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি খোরশেদ আলম।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com