1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ পুড়ল ৮ ঘর চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে চালু হলো ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’ আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ পুড়ল ৮ ঘর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

 

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের গোডাউন, লেপ-তোষক ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন এবং জহুরুল ইসলামের ভাই শাকয়াতদের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আরও রয়েছেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ বাকি রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com