1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে এক টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকার ইফতার

বার্তা প্রধান
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩২৯ Time View

সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে এক টাকায় ইফতার কার্যক্রম। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোজার পঞ্চম দিন শনিবার বিকাল ৫ টায় উপজেলার ভূঁইয়াগাতি বাজার বাসস্ট্যান্ডে এ ইফতারের কার্যক্রম চলতে দেখা গেছে। এতে কাজ করছে বেশ কয়েজন স্বেচ্ছাসেবী। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ছোলা বুট, বেগুনি, মুড়ি, কলা, পেঁয়ারা, জেলাপি, বুন্দিয়াসহ মোট ৭ প্রকার ইফতার সামগ্রী। যার বর্তমান বাজার মূল্য ৫০ টাকা। সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথশিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য। দিনমজুর আবু তাহের জানান, রোজার পঞ্চম দিন সারাদিন কাজ করার পর বাজারে এক টাকায় ইফতার পেয়েছি এজন্য খুবই খুশি। ইফতার সামগ্রী কিনতে আসা আল আমিন বলেন, এখনকার বাজারে ১ টাকায় ইফতারের প্যাকেট পাওয়া এটা আসলেই অকল্পনীয় ব্যাপার। তাই খুশিতে আজ এখান থেকে কেনাকাটা করছি। আসলেই উদ্যোগটা দারুণ। যারা অল্প পয়সায় ইফতার কিনতে চায় তারা এখন থেকে অনায়াসে কিনতে পারে। রিকশাচালক মুনজুর আলম বলেন, এ দোকানটা না থাকলে ইফতার কিনে খাওয়ার সাহস পাইতাম না। এ ভাইদের অনেক ধন্যবাদ। সংগঠনটির সদস্যরা জানান, রমজান মাস এলেই দেশের অসাধু ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেন। এ সময় গরিব-মধ্যবিত্তদের কেনাকাটা করা অনেক কষ্ট হয়। তাই আমরা চিন্তা করেছি কীভাবে সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা থেকে রমজান মাসে আমরা ১ টাকায় ইফতারের পদ বিক্রি করার চিন্তা করি। প্রতিদিন ১’শ জন আমাদের এই কার্যক্রম থেকে ইফতার ক্রয় করতে পারবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী বলেন, কে.আর ফ্যামেলী উল্লাপাড়া সিরাজগঞ্জের অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।‘এক টাকায় পঞ্চাশ টাকার ইফতার’ কার্যক্রম নিয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা চড়া দামে পণ্য সামগ্রী বিক্রয় করে । এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করে আসছে। সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা যে এক টাকায় পঞ্চাশ টাকার ইফতার সামগ্রী বিক্রি করছে এটা নি:স্বন্ধে একটি মহতি উদ্যোগ বলে মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com