1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার রোগী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের সিংড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পুন্ডুরী ‘চেঞ্জ ফাউন্ডেশন’ ও ‘সাহিক’-এর যৌথ উদ্যোগে প্রায় ২ হাজার নাক, কান ও গলা (ইএনটি) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে চেঞ্জ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পে আশপাশের প্রায় ১৪টি গ্রামের রোগীরা এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

 

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ২০১১ সাল থেকে চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com