1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়।

 

স্থানীয় বাসিন্দারা স্টেশনের প্ল্যাটফর্মসংলগ্ন রেললাইনের ওপর দাঁড়িয়ে মানববন্ধন শুরু করলে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনের কাছে আটকা পড়ে। একই সময়ে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকে।

 

লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেললাইনের ওপর অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। চলনবিলবেষ্টিত এ স্টেশনসংলগ্ন বাজারে জেলার অন্যতম বৃহৎ মাছের বেচাকেনা হয়। এখানকার ব্যবসায়ীরা প্রতিদিন বিপুল পরিমাণ মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠান। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

তাঁরা জানান, চলতি সপ্তাহে পাবনা-ঢাকা রুটে চালু হওয়া আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের উভয় দিকের যাত্রায় লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি চান তাঁরা। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীদের যাতায়াত ও পণ্য পরিবহনে সুবিধা হবে বলে মনে করেন তাঁরা।

 

এদিকে পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনো আবেদন বা দাবিনামা জমা দেননি। কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অবৈধ।

 

তিনি আরও জানান, মানববন্ধনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছে।

 

যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের আন্দোলন এবং রেলপথ অবরোধের ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com