1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগে দুই বিএনপি নেতাকে শোকজ সিরাজগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক! ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

নওগাঁ প্রতিনিধিঃ

 

 

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন।

 

 

 

নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

 

 

 

সানজিদার মা মোছা. মুক্তি বিবি বলেন, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আমার মেয়ে সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর দিন পার হতে হতে আড়াই মাস কেটে গেল। এই আড়াই মাসেও মেয়ের সন্ধান না পেয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি। তাই মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমার মেয়েকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায়। সানজিদার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com