1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগে দুই বিএনপি নেতাকে শোকজ সিরাজগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক! ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

‎

‎সেলিম রেজা তাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 

‎

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের বিদেশি মদ ও ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৃশ্যপট/ অন প্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com