1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগে দুই বিএনপি নেতাকে শোকজ সিরাজগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক! ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের সিরাজগঞ্জ আমলী আদালতে সোপর্দ করা বিচারক প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে পৌরসহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

এরা হলেন, শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন ৥ সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।

 

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার কার হয়। মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৃশ্যপট/ডেস্ক

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com