1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে প্রতারণা সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ১৩ জনের বিরুদ্ধে শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী, চকলেট বিতরণের ছবি ভাইরাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা সরকারি ঘর কেনাবেচা ও দখলের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক ডিজিটাল যুগে যশোর জেলা আইনজীবী সমিতি, চালু হলো সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা,বিপুল পরিমাণ মোড়ক জব্দ সীমানাপ্রাচীর নেই, রাত হলেই বিদ্যালয়ে মাদকের আড্ডা:দুর্গন্ধে ব্যাহত পাঠদান

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক:

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে ভোট হবে ২১ জানুয়ারি।

 

 

 

সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা জানান।

 

তিনি জানান, ২য় ধাপে ১২৯ উপজেলায় ১১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১০০২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

 

 

 

কোন ইউনিয়নে কবে ভোট হবে তা আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে জানানো হবে বলে জানান তিনি।

 

প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।

 

 

 

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে ১০ ডিসেম্বরের আগে। তিন দিন আলোচনা হবে বলে জানান তিনি।

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা প্রয়োজন সবকিছুই করবে নির্বাচন কমিশন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবি এখনো পায়নি নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com